সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

রামগড়ে কমিউনিটি পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে কমিউনিটি পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৯ জুন) উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) অধীনে এ কর্মশালার আয়োজন করা হয়। পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ফাসিলিটেটর ছিলেন মো: আবু আজম নূর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্প সেইপের ফিল্ড মনিটরিং অফিসার মো: আখিরুজ্জামান খান, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, শুভাশীষ দাশ, ইউপি সচিব মিজানুর রহমান ও ইউপি সদস্য। কর্মশালায় শিক্ষক, ছাত্র, ধর্মীয় গুরু, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি। কর্মশালার আগে পাতাছড়া হাই স্কুল থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।