সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বাংলায় আসছে ‘লাইফ অ্যাগেইন’

অনলাইন ডেস্ক :

আসলান ও রেহান দাম্পত্য জীবনের অনেক সময় একসঙ্গে পার করে এসেছেন। ছোট একটা সংসার তাদের। জীবনের সময়চক্রে একমাত্র সন্তানও প্রবাসী। দুজনের মাঝে বেড়ে ওঠা নিঃসঙ্গতা আর নিজেদের খেয়াল রাখার জন্যই আসলান চায় একটা বৃদ্ধাশ্রমে যেতে। কিন্তু রেহান বিষয়টা মেনে নিতে পারে না। যদিও একটা সময় তারা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাগ্যই তাদের এমন এক পরিস্থিতিতে এনে দেয় যে জীবন নিয়ে আবার নতুন ভাবনা শুরু হয়। রেজা ফাহিমি পরিচালিত ইরানের ‘লাইফ অ্যাগেইন’ সিনেমাটি বাংলায় ডাবিং হয়ে ৩০ জুন মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২০১৮ সালে ইরানে মুক্তি পেয়েছিল ৭৬ মিনিটের এই সিনেমাটি। এতে অভিনয় করেছেন গোলাব আদিনেহ, শামস লাংগোরদি, আয়েহ মোঘাদ্দামসহ অনেকে। চরকি অরিজিনাল কনটেন্টের পাশাপাশি নিয়মিত বিদেশি কনটেন্ট বাংলায় ডাব করে মুক্তি দিচ্ছে। এর মধ্যে বেশ কিছু সিরিজ ও সিনেমা রয়েছে যেগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।