সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

জনসচেতনতামূলক কার্যক্রমে সরব রিয়াজ

অনলাইন ডেস্ক :

বিভিন্ন সামাজিক মেসেজ বা জনসচেতনতামূলক কার্যক্রমে বরাবরই সরব থাকেন চিত্রনায়ক রিয়াজ। এবারে ঈদে বাড়ি ফেরা মানুষদের সচেতন করবেন তিনি। ঈদে অগণিত মানুষ বাড়ি ফিরেন। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু এই বাড়ি ফেরা নিয়ে প্রতিবারই দেখা যায় অনেক দুর্ঘটনার চিত্র। যা ঈদ আনন্দকে বিষাদে রূপ নেয় অনেক পরিবারে। সেই দিক বিবেচনা করে বাড়ি ফেরা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জনস্বার্থে নির্মিত হয়েছে উপদেশমূলক তথ্যচিত্র ‘বাড়ি ফেরা’। প্রতিবার ঈদ উৎসবে লঞ্চ ঘাট, বাস টার্মিনাল কিংবা ট্রেন স্টেশনে থাকে উপচে পড়া মানুষের ভিড়। নিয়ম মেনে ও অতিরিক্ত যাত্রী বোঝাই কোনো যানে ভ্রমণ না করার অনুরোধ নিয়ে এই তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। এই তথ্যচিত্রে মূল ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। আরও আছেন মিরাক্কেল’ খ্যাত পাভেল ও লামিমা। রম্যলেখক ও অভিনেতা আহসান কবিরের আইডিয়া ও চিত্রনাট্যে এবং ব্ল্যাক এ- হোয়াইট প্রযোজিত এ তথ্যচিত্রটি নির্মাণ করেছেন বিজ্ঞাপন ও নাট্য পরিচালক খান মোহাম্মদ বদরুদ্দীন। পরিচালক জানান, আসছে ঈদে বিভিন্ন নৌযান ও টার্মিনাল ও জনস্বার্থে বিভিন্ন টেলিভিশনে তথ্য চিত্রটি প্রচারিত হবার কথা রয়েছে। এ তথ্যচিত্রটি নিয়ে নায়ক রিয়াজ বলেন, ‘জনসচেতনামূলক কাজ করতে বরাবরই অন্যরকম আনন্দ হয়। আশা করছি ঈদ আনন্দে বাড়ি ফেরা মানুষকে নিরাপদে চলাচল করায় সচেতন হতে এই তথ্যচিত্রটি সহায়ক হবে। আমাদের উৎসব হোক প্রাণবন্ত এবং নিরাপদ।