সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

অ্যাম্বারকে ক্ষমা করতে চান না জনিডেপ

অনলাইন ডেস্ক :

মামলায় হেরে গিয়েও আলোচিত জনি ডেপ এর প্রাক্তন বান্ধবী অ্যাম্বার হার্ড। তবে জরিমানার টাকার জন্য এখন নিজের প্রিয়সব জিনিস বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে গণমাধ্যম যখন বারবার জনি ডেপকে জিজ্ঞেস করছেন যে অ্যাম্বারের জরিমানা আপনি মওকুফ করবেন কী না। এ প্রশ্ন এড়িয়ে যান জনি। কারণ গত কয়েকমাস যে পরিমাণ মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, সেখানে জনি কোনোভাবে ক্ষমা করতে নারাজ অ্যাম্বারকে! কারণ পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে জনি ডেপকে। সম্প্রতি ফাঁস হওয়া এক ইমেইল দেখে এমনটাই মনে করা হচ্ছে। ইমেইলে ২০১৬ এর একটি ঘটনার কথা উল্লেখ করা আছে যখন পুলিশের কাছে একটি ফোন কল গিয়েছিল। সেই কলে ডেপের বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ তুলেছিলেন অ্যাম্বার। দাবি করেছিলেন ডেপের বাড়ি থেকেই ফোন করেছেন তিনি। জনি ডেপের লিগ্যাল টিম অ্যাডাম ওয়াল্ডম্যান, বেন চিউ ও ক্যামিলি ভাসকুয়েজের মাঝে আদানপ্রদান হওয়া এই মেইলে ২০১৬-এর সেই ঘটনাটিকে মিথ্যা বলা হচ্ছে। এবং বলা হয়েছে, ডিভোর্স লয়্যারের সঙ্গে আলোচনা করে কাহিনি সাজিয়ে পুলিশকে ফোন করেছিলেন অ্যাম্বার। অ্যাম্বারের এই অভিযোগে জনি ডেপের সুনাম, অর্থ, ক্যারিয়ার সব হারাতে হয়।