সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

এবার ‘পুষ্পা-টু’ সিনেমায় বিজয়

অনলাইন ডেস্ক :

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। খুব শিগগির সিনেমাটির দ্বিতীয় পার্টের শুটিং শুরু করবেন তারা। সিনেমাটির দ্বিতীয় পার্টেও অভিনয় করবেন রাশমিকা-আল্লু অর্জুন। এবার জানা গেলো, এ সিনেমায় নতুন করে যুক্ত হচ্ছেন তামিল সিনেমার জাঁদরেল অভিনেতা বিজয় সেতুপতি। টলিউড ডটনেটকে একটি সূত্র বলেনÑ‘পরিচালক সুকুমার ও তার টিম ‘পুষ্পা-টু’ সিনেমার চিত্রনাট্যের চূড়ান্ত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে এ সিনেমায় দেখা যাবে বিজয় সেতুপতিকে। সিনেমাটিতে একজন সিনিয়র পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ ‘পুষ্পারাজ’ বিয়ে করেন শ্রীবল্লীকে, তারপর শেখাওয়াত অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। আর এ পর্যায়ে এসে শেষ হয় ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট। প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টও পরিচালনা করবেন সুকুমার।