সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

২৭ বছরের সম্পর্কে ইতি টানলেন মীর!

অনলাইন ডেস্ক :

মীর আফসার আলি মানেই রেডিও মির্চি। দুই দশকেরও বেশি সময় ধরে ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতার ঘুম ভাঙত মীরের কণ্ঠে। কিন্তু শুক্রবার (১লা জুলাই) এক দুঃসংবাদ দিলেন সঞ্চালক-অভিনেতা। এবার থেকে রেডিও মির্চিতে আর তার কণ্ঠ শোনা যাবে না। মির্চি ছেড়ে দিলেন মীর! ২৭ বছরের সম্পর্ক এই রেডিওর সঙ্গে। এই রেডিও চ্যানেলে তিনি যোগ দিয়েছিলেন ১৯৯৪ সালের ৬ আগস্ট। সেই থেকে মীরের সুপ্রভাত বলার ভঙ্গীতেই ঘুম ভাঙত শহর কলকাতার। শুক্রবার (১লা জুলাই) আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তার প্রথম দিনের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তার আক্ষেপ, ‘কষ্ট হচ্ছে।’ শ্রোতাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন এতগুলো বছর তাকে শোনার জন্য। তবে পাশাপাশি মীর সাফ জানিয়ে দেন, ‘মির্চি ছেড়েছি। রেডিও নয়।’