সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

গরু খোঁজার মিশনে এবার প্রাইভেট ডিটেকটিভ!

অনলাইন ডেস্ক :

কোরবান আলীর প্রিয় পোষা গরুর নাম সোনাই। কোরবানির ঈদে গুরুটি বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসেন তিনি। কিন্তু শহরের গাড়ির শব্দে শান্ত সোনাই হঠাৎ অশান্ত দৌঁড় শুরু করে এবং হারিয়ে যায়! গরু খোঁজার জন্য ভাড়া করা হয় প্রাইভেট ডিটেকটিভ। এমনই মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে পাঁচ পর্বের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। নাটকটি রচনা করেছেন সাইফুল্লাহ রিয়াদ এবং পরিচালনা করেছেন মো. তোফায়েল সরকার। নাটকে প্রাইভেট ডিটেকটিভ চরিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ। এছাড়াও আরো রয়েছেন বৃন্দাবন দাস, পাভেল ইসলাম, এ্যালেন শুভ্র, নাজমুল ইসলাম অনিক, পরশ লোদি। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন যারার তাহের সোবহান, উমাইজা শাহিদা আরিশা, মানহা মেহজাবিন, প্রিয়ন্ত বড়ুয়া পূর্ণ, স্বৈজ সায়ন্তন, সুমেধা চাকমা। ‘হৈ হৈ হল্লা’ নাটকটি দুরন্ত টিভিতে দেখা যাবে ঈদুল আজার ৫ দিন, দুপুর ১টায়, বিকেল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৮টায়।