সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজের আনুষ্ঠানিকতা শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

কঠোর স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে গত বছরের মতো এবার সীমিত আকারে হচ্ছে হজ। ফলে সৌদি আরবের বাইরে থেকে গিয়ে এবার হজ করার সুযোগ নেই। সৌদিতে থাকা ১৫০টি দেশের নাগরিকসহ এবারের হজে অংশ নিচ্ছেন ৬০ হাজার মানুষ।

হজ সম্পাদনে এবার মুসল্লিদের ব্যবহার করতে হয়েছে

স্মার্ট কার্ড। সৌদির স্থানীয় সময় শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন এবারের হজের অনুমতি প্রাপ্ত হজযাত্রীরা।

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের ক্ষেত্রে জীবনে অন্তত একবার হজ করা ফরজ। করোনা মহামারি শুরু হওয়ার আগে প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ করতে ইসলাম ধর্মের পবিত্র দুটি পবিত্র স্থানে যেতেন।

তবে করোনা মহামারির কারণে বড় ধরনের সমাগম নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ করা হয় বিদেশি হজযাত্রীদেরও। তাই গত বছর সীমিত পরিসরে স্থানীয় এবং সৌদি অবস্থানরত বিদেশি নাগরিকদের হজ করার অনুমতি দেওয়া হয়। এ বছর একই ব্যবস্থাপনায় পবিত্র হজ পালিত হবে।