সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নিলয় আলমগীর করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। শুক্রবার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। এদিন রাতে নিলয় আলমগীর ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য জানান। নিলয় আলমগীর বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। তা জানিয়ে এই অভিনেতা লিখেনÑ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।’ এরপর অভিনেত্রী জাকিয়া বারী মম, রোবেনা রেজা জুঁই, আনিসুর রহমান মিলন, সালহা খানম নাদিয়া, হাসান মাসুদ, সাইমন সাদিকসহ অনেক সহকর্মী ফেসবুকে মন্তব্য করে তার আরোগ্য কামনা করেছেন। ২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নিলয় আলমগীর। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের ‘বেইলি রোড’। এ ছাড়া ‘অল্প অল্প প্রেমের গল্প’, ‘ভালোবাসা-প্রেম নয়’, ‘রূপগাওয়াল’, ‘ভালোবাসবই তো’ সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন নিলয়। সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিকসহ বেশ কটি ধারাবাহিকে অভিনয় করেছেন। তা ছাড়া একক নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।