সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

চ্যালেঞ্জিং চরিত্রে তৌসিফের সঙ্গী সাফা

অনলাইন ডেস্ক :

এই শহরে খেটে খাওয়া ব্যাচেলরদের বাসা পাওয়া যেমন চ্যালেঞ্জ, তেমনই ভালোবাসা পাওয়াটাও! আর এই দুটো ইস্যুতেই দারুণ সব বিপদে পড়ছেন এই গল্পের নায়ক তাসিন। যিনি এই শহরে ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন উদয়-অস্ত। এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তাঁর বিপরীতে বাড়িওয়ালার মেয়ের চরিত্রে আছেন সাফা কবির। আর তাঁদের নিয়ে এই গল্পটি রচনা ও নির্মাণ করেছেন হাসিন হোসাইন রাখি। নাটকের নাম ‘পিছলা’। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হাসান জুয়েল। ‘পিছলা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফরহাত বাবু, আমানুল হক হেলাল, পাপিয়া প্রমুখ। নির্মাতার ভাষ্যে, ‘নাটকের গল্পটি বেশ মজার। সঙ্গে থাকছে নাগরিক বাস্তবতাও। বিশেষ করে ব্যাচেলর জীবনের নানা ঘটনা উঠে আসবে এতে। আশা করছি, দর্শক নিজেদের জীবনের গল্পের সঙ্গে মেলাতে পারবেন।’ প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ‘পিছলা’ উন্মুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।