সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

এবার ঈদে মাহফুজুর রহমানের ‘রঙের দুনিয়া’

অনলাইন ডেস্ক :

২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হোন ড. মাহফুজুর রহমান। সে বছর গান গেয়ে হইচই ফেলে দেন তিনি। ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর আর থেমে থাকেননি মাহফুজুর রহমান।এবার ঈদে ৯টি গান নিয়ে হাজির হচ্ছেন মাহফুজুর রহমান। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের উপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য জন্য আমি শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।