সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ইমরান-টিনা জুটির ‘ইচ্ছে হলেই দিও’

অনলাইন ডেস্ক :

একটুখানি সময়/ ইচ্ছে হলেই দিও- এমন প্রেমময় কথার গান নিয়ে ঈদের বিশেষ উপহার নিয়ে হাজির হলেন সময়ের সংগীত জুটি ইমরান মাহমুদুল ও টিনা রাসেল। ‘ইচ্ছে হলেই দিও’ শিরোনামের গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। আর সেটিতে সুর-সংগীত বসালেন ইমরান নিজেই; গাইলেন টিনা রাসেলের সঙ্গে। গানটির গল্প ধরে একটি ভিডিও নির্মাণ করলেন চন্দন রায় চৌধুরী। তাতে মডেল হলেন শিল্পী দুজনই। ৫ জুলাই গানচিত্রটি ইউটিউবে উন্মুক্ত হলো সাউন্ডটেক-এর ব্যানারে। প্রকাশের পর মিলছে ভালো সাড়া। গানচিত্রটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘‘গত ফেব্রুয়ারিতে প্রকাশ হয় আমার শেষ মৌলিক গান ‘কি সুন্দর করে বললে’। গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছি। সেই একই টিমের নতুন গান আসছে এবারের ঈদে- ‘ইচ্ছে হলেই দিও’। তবে এবারের গানটিতে বাড়তি হলো সহশিল্পী হিসেবে পেয়েছি ইমরানকেও। আশা করছি শ্রোতারা প্রীত হবে গানটি শুনে। আর ভিডিওটিও চন্দনদা বানিয়েছে খুব মিষ্টি করে।’’ এদিকে ইমরান বলেন, ‘জুলফিকার রাসেল ভাইয়ের লিরিক আমার অসম্ভব ভালো লাগে। কথা প্রধান গান লেখেন তিনি। আগেও বেশ ক’টি গান করেছি ওঁর কথায়। দারুণ অভিজ্ঞতা। এবার যুক্ত হলো টিনা। এটিও কথা প্রধান গান। চেষ্টা করেছি কথার গভীরতা ধরে সুর-সংগীত সাজাতে। টিনা গেয়েছে চমৎকার, আমিও চেষ্টা করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।’