সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভক্তদের মনের যত নেওয়ার পরামর্শ দিলেন আমিরকন্যা

অনলাইন ডেস্ক :

বলিউড তারকা আমির খানের একমাত্র কন্যা ইরা। সব সময় তিনি তার জীবনকে খোলা ডায়েরির মতো প্রকাশ্যে এনেছেন। মানসিক অবসাদ, যৌন হয়রানি, প্রেম, বিরহ, সবকিছুই ইরা সবার সামনে মেলে ধরেছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন কন্যা ইরা খান। ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে একাধিক বার ভক্তদের সাহায্য করেছেন তিনি। একইসঙ্গে নেটাগরিকদেরও নিজেদের মনের যতœ নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই ইরা আবার সাহায্যের হাত বাড়ালেন সেই সব মানুষের দিকে, যাদের মনের শুশ্রূষার প্রয়োজন। মানসিক স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নিজের স্বেচ্ছাসেবী সংস্থা ‘অগৎসু ফাউন্ডেশন’-এর শিরোনামে নতুন পদক্ষেপ নিলেন তিনি। আগামী ২৪ জুলাই আন্তর্জাতিক আত্ম-পরিচর্যা দিবস। নিজের মনের যতœ নেওয়ার উপলক্ষে পালন করা হয় এই দিনটি। ‘অগৎসু ফাউন্ডেশন’ থেকে ‘পিঙ্কি প্রমিস টু মি’ নামে এক সপ্তাহব্যাপী কার্যকলাপের উদ্যোগ নেওয়া হল। যেখানে উৎসাহীরা নিজেদের মনের যতœ নেবেন, নিজেদের কাছে নিজেদের জন্য কোনও প্রতিজ্ঞা করবেন। তা ছাড়া নানা ধরনের আলোচনা চলবে সকলের মধ্যে। আর এসব হবে ভার্চুয়ালির মাধ্যমে। আমির আর তার সাবেক পতœী রিনার সন্তান ইরা। সূত্র: হিন্দুস্তান টাইমস