সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

রাম চরণ এবার একাই ১২০০ জনের সঙ্গে যুদ্ধ করবেন?

অনলাইন ডেস্ক :

ভোরতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। ‘ট্রিপল আর’-এর পর ইতোমধ্যে তার পরবর্তী সিনেমার শুটিং শুরু করেছেন। এতে একটি অ্যাকশন দৃশ্যে ১২০০ জন ফাইটারের সঙ্গে লড়তে দেখা যাবে তাকে। আপাতত এই সিনেমার নাম রাখা হয়েছে ‘আর সি ১৫’। এটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা শংকর। দৃশ্যটি নিয়ে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছেন, ‘রাম চরণের জন্য একটি দীর্ঘ অ্যাকশন দৃশ্যের পরিকল্পনা করা হয়েছে। এতে এই অভিনেতা ১২০০ জনের সঙ্গে লড়াই করবেন। ট্রিপল আর টিজার ছিল মাত্র, নির্মাতারা অ্যাকশন দৃশ্যের মাত্রা আরো উঁচুতে নিতে চাইছেন। হায়দরাবাদে ২০ দিন ধরে এই দৃশ্যধারণ হবে। এর মাধ্যমে সিনেমার ৭০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে।’ সম্প্রতি একটি গানের শুটিং করেছেন শংকর। রাম চরণ ও কিয়ারা আদভানির সঙ্গে এতে ১০০০ নৃত্যশিল্পী ছিলেন। গানের কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য। জানা গেছে, আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভারতের বিভিন্ন লোকেশনে ‘আর সি ১৫’ সিনেমার শুটিং হবে। এরপর নভেম্বরে বিদেশে এর শুটিং করবেন নির্মাতারা। নভেম্বরের মধ্যেই সিনেমার ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়ে যাবে। বাকি কাজ একটি নির্দিষ্ট সময়ে করতে হবে। শংকর সেটি ডিসেম্বর ও জানুয়ারিতে করতে চান। সিনেমাটি ২০২৩ সালের মাঝামাঝিতে মুক্তি পাবে।