সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

কী আছে রণবীর-দীপিকার ১১৯ কোটি রুপির ফ্ল্যাটে?

অনলাইন ডেস্ক :

বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মুম্বাইয়ের সবচেয়ে দামি ফ্ল্যাটগুলোর একটির মালিক হলেন এই তারকা দম্পতি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আরব সাগরের তীরে বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটিতে নতুন ঠিকানা গড়েছেন রণবীর-দীপিকা। এই সোসাইটির ১৬ থেকে ১৯ তলা জুড়ে তাদের নতুন ফ্ল্যাটটি অবস্থিত। জানা গেছে, ফ্ল্যাটের কার্পেট এলাকা ১১ হাজার ২৬৬ বর্গফুট। এ ছাড়া ১৩০০ বর্গফুট জুড়ে টেরেস রয়েছে। বিলাসবহুল এই ফ্ল্যাটে ১৯টি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। চলতি বছরেই মধ্যে নতুন বাড়িতে উঠবেন রণবীর-দীপিকা। এদিকে নতুন ফ্ল্যাটে উঠলেই শাহরুখ ও সালমান খানের প্রতিবেশী হবেন বলিউডের বাজিরাও ও মাস্তানি। রণবীর-দীপিকার নতুন ফ্ল্যাটটি সালমানের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্ট ও শাহরুখের ‘মান্নাত’-এর মাঝে অবস্থিত। বর্তমানে রণবীর ও দীপিকা দু’জনই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রণবীর সিং। অন্যদিকে, ‘পাঠান’, ‘ফাইটার’, ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিং করছেন দীপিকা।