সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

দীপিকা প্রসঙ্গে মুখ খুললেন মল্লিকা

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ‘মার্ডার’ সিনেমায় অভিনয়ের জন্য আজও আলোচনায় থাকে তার নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়া’-এর সঙ্গে ‘মার্ডার’ সিনেমার তুলনা করেছেন মল্লিকা। এই অভিনেত্রী মনে করেন, ১৫ বছর আগে ‘মার্ডার’ সিনেমাতে তিনি যা করেছেন সংকীর্ণ মানসিকতার জন্য দর্শক তা গ্রহণ করেননি। কিন্তু এখন দীপিকা পাড়ুকোনের বেলায় তার উল্টো ঘটছে। মল্লিকা শেয়াওয়াত বলেছেন, ‘দীপিকা পাড়ুকোন গেহরাইয়া-তে যা করেছে আমি ১৫ বছর আগে করেছি মার্ডারে। কিন্তু মানুষ তখন ছিল খুব সংকীর্ণ মনের। শুধু তাই নয় ইন্ডাস্ট্রি আর মিডিয়ার কিছু মানুষ আমাকে মানসিকভাবে নির্যাতন করেছে। আমার অভিনয় নিয়ে কোনো চর্চাই হয় না।’ ‘মার্ডার’ সিনেমায় চুমু খাওয়া ও বিকিনি পরা নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছে মল্লিকা শেরাওয়াতকে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মার্ডার যখন মুক্তি পায় তখন সবাই একেবারে হায় হায় করে উঠেছিলÑ চুমু খাওয়া ও বিকিনি পরার জন্য। ওয়েলকাম, প্যায়ার কা সাইড এফেক্টস-এর মতো সিনেমাতেও অভিনয় করেছি। কিন্তু কেউ তা নিয়ে কথা বলে না।’ শকুন বাত্রা পরিচালিত সিনেমা ‘গেহরাইয়া’। চলতি বছর মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমায় দীপিকাকে বেশ কিছু সাহসী দৃশ্যে দেখা গেছে। দীপিকা ছাড়াও এতে ছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডে। অন্যদিকে, অনুরাগ বসু পরিচালিত ‘মার্ডার’ সিনেমা মুক্তি পায় ২০০৪ সালে। সিনেমাটিতে মল্লিকা শেরাওয়াতের সঙ্গে ছিলেন ইমরান হাশমি।