সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

অভিনেত্রীকে বেতনে স্ত্রী হওয়ার প্রস্তাব

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী নীতু চন্দ্রা। ২০০৫ সালে ‘গরম মাশালা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘ট্রাফিক সিগন্যাল’, ‘ওয়ান টু থ্রি’, ‘ওয়ে লাকি লাকি ওয়ে’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তার ব্যক্তিগত জীবনে পাওয়া এক অদ্ভুত প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নীতু চন্দ্রা জানান, তিনি যখন কেরিয়ারের তুঙ্গে এক ব্যবসায়ী তাকে স্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে বেতনভূক্ত। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয় তাকে। এই অভিনেত্রীর ভাষায়, ‘আমাকে নিজের বেতনভূক্ত স্ত্রী বানাতে চেয়েছিলেন সেই ব্যবসায়ী। বলেছিলেন, মাসে ২৫ লাখ রুপি দেবেন।’ অভিনয় কেরিয়ারে শুরুটা যেভাবে করেছিলেন সেই অনুযায়ী পরবর্তী সময়ে সিনেমায় খুব বেশি সুযোগ পাননি নীতু। এ নিয়ে তার আক্ষেপও রয়েছে। তিনি বলেন, ‘আমার গল্পটা একজন সফল অভিনেতার ব্যর্থতার কাহিনি। ১৩ জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মানুষের সঙ্গে কাজ করেছি। কিন্তু আজ আমার কাছে কাজ নেই, অর্থ নেই।’ হিন্দি সিনেমার পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় এমনকি ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন নীতু চন্দ্রা। তার রপালি জগতে অভিষেকও হয় তেলেগু ভাষার ‘বিষ্ণু’ সিনেমার মাধ্যমে। গত বছর ‘নেভার ব্যাক ডাউন: রিভোল্ট’ সিনেমার মাধ্যমে হলিউডে তার অভিষেক হয়েছে। জানা গেছে, তার হাতে আরো দু’টি প্রজেক্ট রয়েছে।