সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সৌদি আরবে আরও ৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টাল অনুযায়ী, ৩ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে সৌদি আরবে এক নারীসহ আরও সাত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের মুস্তাফিজুর রহমান (৬১), কুষ্টিয়ার আজিজুল হক (৬৫), চাঁপাইনবাবগঞ্জের মো. শাহজাহান সিরাজ (৫৮), সিলেটের ফয়জুর রহমান (৫০), ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার (৬০), নওগাঁর মো. রফিকুল ইসলাম (৫২) ও একই জেলার আব্দুল মোত্তালিব (৫৮)।

পোর্টাল অনুযায়ী, বৃহস্পতিবার মুস্তাফিজুর ও আজিজুল মারা যান এবং শাহজাহান ও ফয়জুর বুধবার মারা যান।

এছাড়া শিরিনা ৭ জুলাই এবং আবদুল মোত্তালিব ও রফিকুল যথাক্রমে ৪ ও ৩ জুলাই মারা যান।

এতে বলা হয়, তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

চলতি বছরের ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত সৌদি আরবে পাঁচ নারীসহ ১৯ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

এ বছর প্রায় ৬০ হাজার ২৫৬ জন বাংলাদেশি হজ পালন করেছেন।

—ইউএনবি