সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও উভয় বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পুরুষ (৩৫) ও একজন নারী (৪০)। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া আহতদের উদ্ধারের পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁ ট্রাভেলস পরিবহনের আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন বাসযাত্রী মারা যান। সেইসঙ্গে উভয় বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয় এবং নিহত দুজনের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটো উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

—ইউএনবি