সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফেরদৌস ওয়াহিদ

বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ শুক্রবার (১৫ জুলাই) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন এই তারকার ফুফাতো বোন তায়েবা নবী তান্নু।

এছাড়াও খবরটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ফেরদৌস ওয়াহিদের জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছেন ফেরদৌস ওয়াহিদ। মাঝে করোনাভাইরাসে আক্রান্ত হন।

তার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ভক্তরা সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান।

উল্লেখ্য, এদেশের পপসঙ্গীতকে জনপ্রিয় করতে যারা এগিয়ে এসেছিলেন তাদের একজন ফেরদৌস ওয়াহিদ। পাঁচ দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

সেগুলোর মধ্যে রয়েছে- ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’,‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’ ইত্যাদি।

—ইউএনবি