সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

অভিনেত্রী পুষ্পিতা পপিকে প্রাণনাশের হুমকি

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী পুষ্পিতা পপিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনই অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। গত ১৩ জুলাই চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ডায়েরি নম্বর-৬৭০। তবে কারা এই হুমকি দিয়েছেন বিষয়টি উল্লেখ করেননি। ডায়েরি অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে। পাঙ্কু জামাই চলচ্চিত্রে শাকিব খানের প্রথম প্রেমিকা চরিত্রে অভিনয় করেন পুষ্পিতা পপি। তবে জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয় পা রাখেন পুষ্পিতা পপি। কিন্তু নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ছবিতে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৪ সালে। ত্রিভুজ প্রেমের গল্পের এ ছবিতে পুষ্পিতার সহশিল্পী হিসেবে ছিলেন অভি, আরিয়ান শাহ। ডায়েরির লিখিত বক্তব্য থেকে জানা যায়, পুষ্পিতা অভিনয় বাদ দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। গত ৩০ জুন চাঁদপুর কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কিছু লোক তার গাড়ির গতি রোধ করে। এ সময় তাকে বের হয়ে আসতে বলা হয়। তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আর কখনও এফডিসিতে যাওয়া আসা করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে। এরপর পুষ্পিতা চিৎকার দিলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা। বিষয়টি নিয়ে পুষ্পিতা বলেন, ‘এমন ঘটনর পর থেকে শঙ্কিত আমি। বুঝতে পারছিনা আমার সঙ্গে এমনটি কেনো ঘটল। আমি নিরাপত্ত চাই। ’পুষ্পিতা পপি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এখন পর্যন্ত ১১ টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং সম্পূর্ন করেছেন ৮ টি সিনেমা। আর মুক্তি পেয়েছে ৭ টি সিনেমা। ২০১৯ সালের মে মাসেদ চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। সে সময় বলেছিলেন, ‘আমি ধার্মিক পরিবারের মেয়ে। শখ বা নেশার ঘোরে বলা যায় অভিনয়ে পা রেখেছিলাম। অভিনয়ে পা রাখার পরও আমি কিন্তু নিয়মিত নামাজ পড়তাম, জিকির-আসকার করতাম। সিনেমার অনেকেই তা জানেন। অভিনয়ে থাকাকালীন বারবার মনে হয়েছিল, ক্ষণিকের আনন্দের জন্য আমি সব হারাচ্ছি। একটা সময় আমার মধ্যে সে বোধটা চলে আসে। এর পরই আমি সিনেমার জীবন ছাড়ার সিদ্ধান্ত নিই। ’ এছাড়াও ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। পুষ্পিতা পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’। সিনেমাটি ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।