সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গ্রেফতার হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক কুঞ্জিলা মাসসিলামানিকে আটক করা হয়েছে। বিরুদ্ধে। ভারতের কেরলের কোঝিকোড় থেকে আটক করা হয় এই নির্মকাতাকে। কালী বিতর্ক এখনো শেষ হয় নি, এর মধ্যেই এই ঘটনা। শনিবার কেরালার কোঝিকোড় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব থেকে নির্মাতা কুঞ্জিলা মাসসিলামানিকে পুলিশ আটক করে। কারণ হিসেবে জানা গেছে, কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি আয়োজিত তিনদিনের চলচ্চিত্র উৎসব থেকে কুঞ্জিলার ছবি অসংহাতিথর বাদ দেওয়া হয়েছে, আর এই কারণেই কুঞ্জিলা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকী কুঞ্জিলা মঞ্চে উঠে প্রতিবাদ জানালে, তাঁকে জোর করে মঞ্চ থেকে টেনে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদের পাশাপাশি তিনি সরকার বিরোধী স্লোগানও দিচ্ছিলেন। সেই কারণেই পুলিশ তাঁকে আটক করে ওই অনুষ্ঠান থেকে। পুলিশ তাঁকে থানায় স্থানান্তর করার আগে কোঝিকোড়ের বিচ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যায়। কুঞ্জিলাকে স্টেজ থেকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে কুঞ্জিলা নিজেই তাঁকে পুলিশ জিপে জোর করে তোলার ভিডিও এবং ছবি পোস্ট করেছেন। এছাড়াও তিনি পরে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁকে মারধরও পর্যন্ত করা হয়েছিল। যদিও তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে কোনো গ্রেপ্তারের রেকর্ড ছিল কিনা তাও পুলিশ স্পষ্ট করেনি। উল্লেখ্য, কুঞ্জিলার নির্মিত অসংহাতীথার, মুলত একটি স্বাধীনতা সংগ্রামী সংকলনের একটি খ-।