সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ভারতে কী করছেন বাপ্পি?

অনলাইন ডেস্ক :

হরহামেশাই বাংলাদেশি তারকাদের পাওয়া যায় ভারতে শুটিং করতে। তবে এবার সিনেমার জন্য নয়, মায়ের জন্য ভারতে গেলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। মা স্বপ্না সাহা অসুস্থ। তার চিকিৎসার জন্য গত ৪ জুলাই ভারতে গেছেন এই নায়ক। বাপ্পি জানান, পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছেন তার মা। তাই তার উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে ভারতের হায়দরাবাদে অবস্থান করছেন বাপ্পি চৌধুরী। বাপ্পি বললেন, ‘মায়ের আলসারের সমস্যা। বিষয়টি আর সাধারণ পর্যায়ে নেই। কারণ অনেকদিন ধরেই এটি বাড়ছে। দেশে চিকিৎসা করেও কাজ হচ্ছিল না। তাই আমরা পুরো পরিবার মাকে নিয়ে হায়দরাবাদে এলাম। এখানে চিকিৎসা নেওয়ার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে মায়ের শারীরিক অবস্থা ভালোর দিকে।’ ঈদ উৎসবের মধ্যে ভারতে গেছেন তাই দেশের সিনেমাগুলো হলে বসে দেখা হচ্ছে বলে মিস করছেন বলে জানালেন এই তারকা। তবে সবার আগে মা- এমন বার্তাই দিলেন তিনি। বাপ্পি আরও বলেন, ‘ঈদে দেশে থাকলে সিনেমা হলে গিয়ে ছবি দেখতাম। এবার তো জমজমাট শো চলছে। খুব মিস করছি। তবে মায়ের চিকিৎসা সবার আগে। মাকে নিয়ে দেশে ফিরি, তারপর সিনেমা দেখবো।’ জানা যায়, আগামী ২৫ জুলাই মাকে নিয়ে ঢাকায় ফিরবেন এই অভিনেতা। এসেই অংশ নেবেন ‘শত্রু’ সিনেমার শুটিংয়ে। এতে তার নায়িকা জাহারা মিতু।