সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

রাজকুমারের ‘হিট’ বক্স অফিসে ব্যর্থ

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেতা রাজকুমার রাও। গেল শুক্রবার ১৫ জুলাই মুক্তি পায় তার সিনেমা ‘হিট: দ্য ফার্স্ট কেস’। এতে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। সিনেমাটি পরিচালনা করেন শৈলেশ কোলানুর। অনেক আশা জাগিয়েও শুরুতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এটি। ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায়, সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করে মাত্র ১ কোটি ৩৫ লাখ রুপি! দ্বিতীয় দিনে সেটা দাঁড়িয়েছে ৪ কোটি রুপিতে। এ সিনেমার দর্শক খরায় বেশ হতাশ পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে, সম্প্রতি ভারতে করোনা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে সিনেমা হলে। তেলেগু ভাষায় একই নামে সিনেমা রয়েছে। সেটিরই হিন্দি রিমেক ছিলো রাজকুমার ও সানিয়ার ‘হিট: দ্য ফার্স্ট কেস’। এ সিনেমায় রাজকুমার রাও একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। মুক্তির দুই দিনে ভরাডুবি হলে আশা ছাড়ছেন না ছবিটির সংশ্লিষ্টরা। তারা মনে করছেন শিগগিরই হলে ফিরবে দর্শক। খুব ভালো কিছু না হলেও ইতিবাচক আয় ঘরে তুলবে ‘হিট: দ্য ফার্স্ট কেস’।