সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

এবার ‘চুপ করে থাক বেঈমান’

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ের সংগীতশিল্পী মণি চৌধুরী। তার গাওয়া কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছ। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার ‘চুপ করে থাক বেঈমান’ শিরোনামের গান। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন গগন সাকিব। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা এবং সুর করেছেন মণি চৌধুরীর। মিউজিক কম্পোজিশন করেছেন রোহান রাজ। গানের ভিডিওতে মডেল হয়েছেন গগন সাকিব এবং মণি চৌধুরী। গানটি প্রকাশিত হয়েছে পপি মাল্টিমিডিয়ার ব্যানারে। ভিডিও নির্মাণ করেছেন পপি মাল্টিমিডিয়া টিম। এ গান সম্পর্কে মণি চৌধুরী বলেন, ‘গগনের সাথে প্রথম একটা সেট রোমান্টিক ডুয়েট গান করলাম। দর্শকদের কথা মাথায় রেখে গানটিতে কিছুটা ভিন্নতা রাখার চেষ্টা করেছি। গানটির মধ্যে ভালোবাসা এবং বিচ্ছেদের একটা কম্বিনেশন রয়েছে। যে বিষয়গুলা বাস্তব জীবনে ঘটে। এখন দেখার পালা আমাদের দর্শকরা গানটি কীভাবে নেয়।’ এ গানের আরেক শিল্পী গগন সাকিব বলেন, ‘এটা আমার প্রথম ডুয়েট গান। নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম। গানটির কথা সুর এবং মিউজিক কম্পোজিশন চমৎকার। মণি চৌধুরীর সাথে গেয়ে ভীষণ ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও গানটি ভালো লাগবে।’