সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

দীপ্ত টিভিতে তুরস্কের নতুন সিরিয়াল

অনলাইন ডেস্ক :

দেশের ছোট পর্দায় যুক্ত হচ্ছে আরও একটি বিদেশি সিরিয়াল। দীপ্ত টিভিতে আগামী ১ আগস্ট থেকে শুরু হবে বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘আমাদের গল্প’। এতে উঠে আসবে এলিবোল পরিবারের হাসিমুখে দারিদ্রকে মেনে নেওয়ার গল্প। হাস্যরসে ভরপুর বাস্তবধর্মী এই গল্পে দেখা যায় মাতৃহীন পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বড় বোন ফিলিয সবাইকে আগলে রেখেছে। নিজের সৌন্দর্য কিংবা ব্যক্তিগত হাসি- আনন্দ নিয়ে যার কোনও ভ্রুক্ষেপ নেই। মূলত সংসার চালাতে গিয়ে ফিলিযের নিত্যদিনের যে সংগ্রাম, তা নিয়েই এ ধারাবাহিকের গল্প এগিয়ে যায়। সুখে দুঃখে কাছের বান্ধবী তুলায়কে ফিলিযের পাশে এসে দাঁড়াতে দেখা যায়। মদ্যপ বাবার দায়িত্বহীনতা, নিত্যদিনের আর্থিক টানাপোড়েন, সর্বোপরি জীবন বাস্তবতা বয়সের চেয়ে অনেক বেশি পরিপক্ব করে তুলেছে এলিবোল পরিবারের ছেলেমেয়েদের। রাহমেত, হিকমেত, কিরায, ফিকরেত ও ইসমেত বড় বোনকে যেমন ভালোবাসে, তেমনি পারিবারিক যে কোনও প্রয়োজনে বোনের পাশে এসে দাঁড়ায়। মদ্যপ বাবা ফিকরি’র অদ্ভুত সব কর্মকা- আর ভাই বোনদের মধুর খুনসুটিতে ভরা এই ধারাবাহিকের প্রতিটি পর্ব। কিছু মানুষের রোজকার জীবন যুদ্ধ জয়ের হাস্যোজ্জ্বল আর সম্মিলিত প্রয়াসের, এক প্রাণবন্ত উপস্থাপন- আমাদের গল্প। দীপ্ত টিভি জানায়, বরাবরের মতোই বাংলায় ডাব করেছে তাদের টিম। এতে চরিত্র ও কণ্ঠাভিনেতা হিসেবে আছেন- ফিলিয (জয়শ্রী মজুমদার লতা), বারিশ (শফিকুল ইসলাম), ফিকরি (রফিকুল সেলিম), তুলায় (নাহিদ আখতার ইমু), তুফান (মরু ভাস্কর), রাহমেত (খায়রুল আলম হিমু), হিকমেত (এন কে মাসুক), মুজদে (নিগার সুলতানা মিমি), কিরায (নাদিয়া ইকবাল ইকরা), ফিকরেত (মেরিনা আফরোজ শিপু), ইসমেত (আনিরা মিশেল রিভা), সেইমা (মেরিনা মিতু) ও অন্যান্য। ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। এটি প্রযোজনায় আছেন রোমানা হোসেন। আগস্ট মাস থেকে প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে ও রাত ৯টায় ধারাবাহিকটি প্রচারিত হবে।