সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

চলে গেলেন অভিনেতা আফজাল হোসেনের মা

অনলাইন ডেস্ক :

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেনের মা মনুয়ারা খানম মারা গেছেন। রোববার দিবাগত রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বার্ধক্যজনিত ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। রোববার দিবাগত রাত ৮টা দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জানা গেছে, সোমবার সাতক্ষীরার পারুলিয়া গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।