সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

৭৪ জন শিল্পী নিয়ে প্রেক্ষাগৃহে অনন্ত-বর্ষা!

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে বেড়াচ্ছেন অনন্ত-বর্ষা দম্পতি। এবার ৭৪ জন শিল্পীকে নিয়ে সিনেমাটি দেখার ঘোষণা দিলেন অনন্ত জলিল। সোমবার (১৮ জুলাই) যমুনা ব্লকবাস্টারে সন্ধ্যা ৭টার শো দেখবেন চলচ্চিত্রটির ৭৪ জন শিল্পী। আজ এক ভিডিও বার্তায় অনন্ত বলেন, ‘‘এবার শুধু আমি বা বর্ষা নই, ‘দিন দ্য ডে’ দেখবেন আমাদের চলচ্চিত্রের ৭৪ জন আর্টিস্ট। আমরা একসঙ্গে সিনেমাটি দেখব। আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ভাইয়েদেরও।’’ ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমায় অনন্তর নায়িকা তার স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ সিনেমায় আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।