সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গজল সম্রাট ভূপিন্দর সিং আর নেই

অনলাইন ডেস্ক :

চলে গেলেন গজল সম্রাট ভূপিন্দর সিং। সোমবার মুম্বাইয়ে এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়াণ এই শিল্পী। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেসব জটিলতায়ই মুম্বাইয়ের জুহুর এক বেসরকারি হাসপাতালে সোমবার বিকেলে তিনি পরলোকগমন করেন। গায়কের স্ত্রী মিতালী সিং এ তথ্য জানিয়েছেন। ভূপিন্দর সিং অজস্র গান গেয়েছেন হিন্দি ও বাংলা ভাষায়। বলিউডে তার বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে, ‘এক অকেলা ইস শহর মে’, ‘নাম গুম যায়েগা’, ‘দিল ঢুন্ডতা হ্যাঁয় ফির ওয়াহি’ ইত্যাদি। মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও এই প্রজন্মের মুখেমুখে শোনা যায়। ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গানগুলো শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।