সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বলিউড পানে মুখিয়ে ধানুশে মুগ্ধ রায়ান

অনলাইন ডেস্ক :

রায়ান গসলিং মানেই অ্যাকশনের মোড়কে বিরতিহীন কমেডি। আর হলিউডের এই রতন ঠিকই চিনেছেন ভারতের আরেক তুখোড় অভিনেতাকে। নেটফ্লিক্সে ২২ জুলাই মুক্তি পেতে যাওয়া ‘দ্য গ্রে ম্যান’-এ রায়ানের সহ-অভিনেতা হিসেবে আছেন ধানুশ। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রায়ান বললেন, ‘পর্দায় ধানুশের উপস্থিতি অসাধারণ। সে খুব আমুদে প্রকৃতির। কাজের প্রতি তার আনুগত্য দেখার মতো। আমি চাইলেও তাকে পছন্দ না করে থাকতে পারবো না। সে একেবারে নিখুঁত। ভুলচুক করেই না।’ রায়ান গসলিংয়ের কাছে ইন্ডিয়া টুডে জানতে চেয়েছিল ভারতীয় কোনও ছবিতে তার কাজ করার ইচ্ছে আছে কিনা। যথারীতি হড়বড় করে রায়ান বলতে শুরু করলেন, ‘অবশ্যই চাই। সত্যিই চাই। আপনি যদি কষ্ট করে একটু কারও সঙ্গে পরিচয় করিয়ে দিতেন..। আমি আলবৎ আছি। বলুন কবে শুরু করবো। রুসোর (গ্রে ম্যানের পরিচালক) সঙ্গে কথা বলে দেখতে পারি। একটা না একটা ব্যবস্থা হবেই।’ সূত্র: বলিউড হাঙ্গামা