সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বিয়ে করছেন সুনীলকন্যা আথিয়া শেঠি

অনলাইন ডেস্ক :

আগামী বছরের শুরুতে ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেতা সুনীল শেঠির কন্যা, অভিনেত্রী আথিয়া শেঠি। তারকা এ জুটির বিয়ের গুঞ্জনের মধ্যে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে বিয়ে করবেন তারা। তারিখ ও বিয়ের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তিন বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন রাহুল-আথিয়া। রাহুলের সঙ্গে বেশ কয়েকটি দেশে ঘুরতে দেখা গেছে আথিয়াকে। সামনে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব চলচ্চিত্রে দেখা যাবে আথিয়াকে। ২০১৫ সালে ‘হিরো’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে তার; পরবর্তীতে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।