সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

শাহরুখের স্টারডম বিষয়ে তাপসীর মন্তব্য

অনলাইন ডেস্ক :

পাঁচ বছরে তার কোনও সিনেমা মুক্তি পায়নি। কিন্তু তার একটি পদক্ষেপ সর্বত্র ঝড় তোলে। কি স্টারডম তার’ বলিউড বাদশাহ শাহরুখ খান সম্পর্কে এমন মন্তব্যই করলেন বলেউডের এই সময়ের অভিনেত্রী তাপসী পান্নু। বলিউড ভিত্তিক পোর্টাল পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে তাপসী বলেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের যাত্রা শুরু থেকে প্রত্যেক বহিরাগতের জন্য তিনি মাপকাঠি। আমি তাঁকে বলেছি, ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে আসা প্রতিটি ব্যক্তির জন্য তিনি মানদ-। আমি সুপারস্টার নই, কিন্তু তিনি একজন সুপারস্টার। তেমনি, কোনও সুপারস্টারের সঙ্গে কাজ করলে বোঝা যায়, স্টারডম বা তারকা শব্দটির অর্থ কী। পাঁচ বছরে তার কোনও সিনেমা মুক্তি পায়নি। কিন্তু তার একটি পদক্ষেপ সর্বত্র ঝড় তোলে। শাহরুখ খানের সঙ্গে প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন তাপসী। এর আগে বলিউডের প্রথম সারির বহু নায়কের বিপরীতেই অভিনয় করেছেন তাপসী। কিন্তু কিং খানের সঙ্গে তার কাজ প্রথমবার। তাও আবার পরিচালক রাজকুমার হিরানি ডানকি ছবিতে। তাই বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। ওই সাক্ষাৎকারে শারুখ খানের বাইরে সাফল্য এবং ব্যর্থতার কথাও বলেছেন তাপসী। তার ভাষ্য, ‘ এই দেশে সাফল্যের সঙ্গে আরও অনেক বিষয় আসে। এটি আপনাকে শেখায়, সাফল্য বা ব্যর্থতা উভয়েই খুব গুরুত্ব সহকারে নিতে নেই। আমি অনেক কিছু শিখেছি। ভালো অনেক কিছু হারিয়েছিও। কর্মজীবনে এমন এক পর্যায় এসে পৌঁছেছি, সাফল্য বা ব্যর্থতাকে খুব বেশি মন থেকে নিই না। বিষয়টা এমন নয়, আমাকে প্রভাবিত করে না, নিজেও বিরক্ত বোধ করি। তবে মোকাবিলা করতে শিখে গিয়েছি।’ গত বছর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন তাপসী পান্নু। কখনও তাকে দেখা যাচ্ছে দক্ষিণী সুপারস্টারদের বিপরীতে। কখনও তিনি আবার বলিউড ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। সদ্যই মুক্তি পেয়েছে তার ছবি ‘সাবাস মিতু’। এই ছবিতে তিনি ক্রিকেটার মিতালি রাজের চরিত্রে অভিনয় করেছেন।