সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ‘পরাণ’

অনলাইন ডেস্ক :

গত ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে ‘পরাণ’ সিনেমাটিকে কোনো সমালোচনা ছুঁতে পারেনি। সিনেমাটির প্রসংশা আর দর্শক দিন দিন বাড়ছে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি ঈদের দিন থেকে ১১টি সিনেমা হলে মুক্তি পেলেও দর্শক চাহিদায় সপ্তাহ না যেতেই ৩টি হল বেড়ে ১৪টি হয়। দ্বিতীয় সপ্তাহে এক লাফে চারগুণ বাড়লো ‘পরাণ’-এর হল সংখ্যা। আগামীকাল শুক্রবার থেকে লাইভ টেক প্রযোজিত এ সিনেমাটি দেশের অর্ধশতাধিক সিনেমা হলে চলবে। সিনেমা হলে ‘পরাণ’ পরিবেশন করছে দ্য অভি কথাচিত্র। বুধবার (২০ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটি কর্ণধার জাহিদ হাসান অভি জানান, শুক্রবার দেশের বড় বড় অর্ধশতাধিক হলে চলবে ‘পরাণ’। অর্থাৎ শুক্রবার থেকে প্রায় ৫৫টি হলে চলবে সিনেমাটি। ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ‘পরাণ’ রমরমা ব্যবসা করছে। চারটি শো দিয়ে শুরু হয়ে সপ্তাহ না যেতেই সিনেপ্লেক্সের শাখাগুলোতে দৈনিক ১৮টি করে শো চলছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, এক সপ্তাহ পরেও হাউজফুল যাচ্ছে ‘পরাণ’। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বন করে নির্মিত ‘পরাণ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ, মিম, ইয়াশ রোহান প্রমুখ।