সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কবে আসছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা?

অনলাইন ডেস্ক :

এলিট ফোর্স র‌্যাবের সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমার শুটিং ও ডাবিং শেষ হলেও এখনো প্রকাশ্যে আসেনি সিনেমাটির ট্রেলার। অবশেষে আগামী ২৯ জুলাই ট্রেলার প্রকাশ করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা। এর আগে কয়েক দফায় সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করলেও করোনার কারণে ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি মুক্তি দিতে পারেনি। এবার সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণার আগে ছবির ট্রেলার প্রকাশ হবে। সেদিন ঘোষণা করা হবে ছবির মুক্তি তারিখ। সিনেমার নির্মাতা দীপংকর দীপন বলেন, এ মাসের ২৯ তারিখে কক্সবাজারে জমকালো আয়োজনের মাধ্যমে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হবে। সেদিন সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে ছবির টিজারে ‘সুন্দরবন আমাদের বহুবার বাঁচিয়েছে, এবার আমরা সুন্দরবনকে বাঁচাব’౼এমন সংলাপ দেখে অনেকেই চমকে যান। আর সেখান থেকেই সিনেমাটির জন্য দর্শকরা মুখিয়ে আছেন। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়ামসহ একঝাঁক তারকা শিল্পী। এ সিনেমায় ওপার বাংলার দর্শনা বণিকও অভিনয় করেছেন।