সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মেয়ের সঙ্গে প্রকাশ্যে নাবিলা

অনলাইন ডেস্ক :

চলতি মাসে কন্যাসন্তানের মা হয়েছেন ‘আয়নাবাজি’ সিনেমা খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। মেয়ের নাম রেখেছেন মালহার মাসুমা হক। তার ডাকা নাম স্মিহা। কিন্তু এতদিন ভক্তদের কাছ থেকে আড়ালেই রেখেছিলেন মেয়েকে। এবার প্রিয় কন্যাকে সবার সঙ্গে পরিচয় করালেন। ফেসবুকে নাবিলা দুটি ছবি পোস্ট করেছেন। তার একটিতে দেখা যায়, স্বামীর সঙ্গে নাবিলা আর তার কোলজুড়ে ফুটফুটে কন্যাশিশু। তার পরনে ঈদ পোশাক। ধূসর রঙের ফ্রকে ছোট ছোট ফুল আঁকা। মাথায় রয়েছে একটি ব্যান্ড। ছবি দুটি পোস্ট করার পর রিঅ্যাক্ট পড়েছে ২৪ হাজার। শোবিজ অঙ্গনের অনেক তারকা ছোট্ট স্মিহাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তানভীন সুইটি লিখেছেনÑ‘ঈদ মোবারক।’ কানাডা প্রবাসী অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী লিখেছেন, ‘ওরে জানটাৃলাভ ইউ বেবি।’ বন্যা মির্জা লিখেছেন, ‘ওরে কুটুস।’ আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘মাশাআল্লাহ।’ ২০১৮ সালের এপ্রিলে জোবাইদুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাবিলা। গত ১ জুলাই, দুপুর ১২টার দিকে নগরীর এভারকেয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এটি তাদের প্রথম সন্তান। ২০০৬ সালে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন নাবিলা। বহু নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আলোচিত হন তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ‘আয়নাবাজি’ চলচ্চিত্র। অমিতাভ রেজা পরিচালিত এ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন নাবিলা।