সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আসছে ১৬ ডিসেম্বর দেখা যাবে ‘জয় বাংলা’

অনলাইন ডেস্ক :

‘জয় বাংলা’র মতো এতোটা আবেগী ও জনপ্রিয় শব্দযুগল বোধহয় বাংলাদেশিদের কাছে আর নেই। এ নিয়ে গান আছে, স্লোগান আছে। কিন্তু কোনো সিনেমা ছিল না। গুণী নির্মাতা কাজী হায়াত নির্মাণ করেছেন ‘জয় বাংলা’ নামে সিনেমা। এতে জুটি হয়ে কাজ করেছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। এবার জানা গেল, ‘জয় বাংলা’ সিনেমাটি মুক্তি পাবে ১৬ ডিসেম্বরে। তথ্যটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেন, ‘জয় বাংলা’ সিনেমাটি সব কাজ শেষ হয়েছে। আগামী সাপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সেন্সর পেলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। ‘জয় বাংলা’ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন লেখক ও শিক্ষক মুনতাসীর মামুন। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে। ‘জয় বাংলা’ সিনেমাটিতে বাপ্পী-মিতু ছাড়াও অভিনয় করেছেন শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা, রাতুল প্রমুখ।