সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

তুমি না ভদ্র বাড়ির মেয়ে, রোশনিকে ভক্তের প্রশ্ন?

অনলাইন ডেস্ক :

ভারতীয় বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত মুখ রোশনি ভট্টাচার্য। জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকে রানীমার ছোট মেয়ে জগদম্বার চরিত্র অভিনেত্রীকে দর্শকমহলে জনপ্রিয়তা এনে দেয়। এখন স্টার জলসার ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের নোলকের উকিল দিদি নামেই পরিচিত। এ ধারাবাহিকে তার চরিত্রের নাম রোহিনী। এই চরিত্রে অভিনয় করে শুরু থেকেই সবার নজর কাড়েন রোশনি। বাংলাদেশের দর্শকের কাছে বেশ পরিচিত এই অভিনেত্রী। এসব নাটকে বাঙালি সাজে পর্দায় দেখা যায় রোশনি ভট্টাচার্যকে। কিন্তু ব্যক্তিগত জীবনে রোশনি ওয়েস্টার্ন পোশাক পরতেও ভালোবাসেন। তার ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে অন্তত এমনটাই দেখা যায়। কিন্তু প্রিয় অভিনেত্রীকে এমন সাজে দেখে বিস্মিত ভক্তরা। বিশেষ করে বিকিনিতে রোশনিকে দেখে বিস্ময়ের শেষ নেই তার ভক্তদের! কিছুদিন আগে স্বামীকে নিয়ে ছুটি কাটাতে সিঙ্গাপুর গিয়েছিলেন রোশনি। সেখানে বিকিনি পরে সুইমিং পুলে সাঁতার কাটেন রোশনি। আর সেই সময়ের কিছু ছবি ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করেন তিনি। তাতে দেখা যায়, টকটকে লাল রঙের বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী। প্রিয় অভিনেত্রীকে বিকিনিতে দেখে হতাশা ব্যক্ত করেছেন নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, ‘একি জগদম্বা দেবী?’ মধু নামে একজন লিখেছেন, ‘আপনার কাছ থেকে এমনটা আশা করিনি।’ সাগর নামে একজন বিস্ময় প্রকাশ করে লিখেন, ‘শেষে তুমিও’। কাজী রুবি লিখেছেন, ‘এটা কীভাবে সম্ভব?’ তপন নামে একজন লিখেছেন, ‘তুমি না ভদ্র বাড়ির মেয়ে?’ এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে। যদিও নেটিজেনদের একাংশ রোশনির লুকের প্রশংসা করছেন।