সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

দ্বিতীয় বিয়েতে স্বাধীনতা চান সাবা

অনলাইন ডেস্ক :

২০১৫ সালে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ব্যাচেলর অভিনেত্রী সোহানা সাবা। সেই থেকে ইনিয়ে-বিনিয়ে অভিনেত্রী যে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন সেটা হচ্ছে, তিনি বিয়ে করবেন কবে? সম্প্রতি অন্তর্জালে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সোহানা সাবা। দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন, আবার বিয়ে করলেও ভুল করতে চান না। সেটা তাঁর ভাষ্যে এমন, ‘ছোটবেলার এক সিদ্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে, তা সামলে কতটা উঠতে পেরেছি তা জানি না। তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না। কোনও রকম পিআর প্রেশার কাজ করবে না আমার সাথে। জীবনটা খুব সুন্দর। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’ বিয়ের মাধ্যমে স্বাধীনতা খুইয়েছিলেন সোহানা সাবা। বিচ্ছেদের পর সেই স্বাধীনতা ফিরে পেয়েছেন আবার। ফের বিয়ের ক্ষেত্রে এই স্বাধীনতা হারাতে চান না তিনি। লিখেছেন, ‘একেবারে ভুল বুঝবেন না যে এটা খারাপ কোনও স্বাধীনতা। এটা নিজের জীবন, নিজের আয়-ব্যয়, নিজের চিন্তা-ভাবনা, নিজের মতবাদ, নিজের বিশ্বাস, নিজের বেড়ে ওঠা জীবন, নিজের সম্মানবোধ, নিজের সততার, নিজের শিক্ষার, নিজের নিশ্বাস নেবার স্বাধীনতা। আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না। আর যদি বিয়ে করি, তবে এটুকু নিশ্চিত হব যে আমার এই স্বাধীনতাকে সম্মান করা হবে।’ সোহানা সাবা ছোট ও বড় পর্দায় অভিনয় করেন।