সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আমি খুবই লোভী: অক্ষয় কুমার

অনলাইন ডেস্ক :

অক্ষয় কুমারের দিন ভালো যাচ্ছে না। বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি তার সর্বশেষ দুটি ছবি ‘বচ্চন পান্ডে’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’। ৩১ জুলাই ‘বচ্চন পান্ডে’র টেলিভিশন প্রিমিয়ার। এই উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন কাজের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে। অক্ষয় বলেছেন, ‘আমার পছন্দের বিষয় হলো কমেডি অভিনয়। বিভিন্ন চরিত্র নিয়ে নীরিক্ষা করতে আমি পছন্দ করি। নতুন কাজের পেছনে ছুটে চলার তৃষ্ণা আছে আমার। আমি খুবই লোভী, কাজের ব্যাপারে। ’
শক্তিমান এই অভিনেতা বলেন, ‘এ ধরনের ছবিতে অনেক দিন পরে কাজ করেছি। ছবিটি দর্শক ধরে রাখার মতো। ’
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও ফারহাদ সামজি পরিচালিত ‘বচ্চন পান্ডে’ সিনেমাটি বানানো হয়েছে একজন গ্যাংস্টারকে কেন্দ্র করে। এই সিনেমায় অক্ষয় কুমার, কৃতী শ্যানন ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও আরশাদ ওয়াসি।