সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ফের বাংলাদেশের গানে কুমার শানু

অনলাইন ডেস্ক :

ফের বাংলাদেশের গানে কণ্ঠ দেবেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। গানটির শিরোনাম ‘প্রেম কাহিনি’। ২৫ জুলাই গানটির রেকর্ডিং হয়েছে কলকাতায়। এটির সংগীত পরিচালনা করেছেন পল্লব গৌতম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন এমএইচ রিজভী। আর গানের গীতিকার রিপন মাহমুদ। জানা গেছে, মিউজিক ভিডিওটির শুটিং হবে ভারতের জম্মু-কাশ্মির অঞ্চলের বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য স্থান লাদাখে। আর তাতে অভিনয় করছেন ঢাকার মডেল সাজ্জাদ চৌধুরী ও কলকাতার একজন অভিনেত্রী। গানটি রেকর্ডিং শেষে কুমার শানু ভিডিও বার্তা প্রকাশ করেন। যেখানে তিনি জানিয়েছেন গানটির কথা ও সুর তার অসম্ভব পছন্দ হয়েছে। গানটি গেয়ে তৃপ্তিও পেয়েছেন। জেনেছি এটির ভিডিও হবে বিখ্যাত লোকেশন লাদাখে। আশা করছেন দারুণ কিছু হবে।’
কুমার শানুর জন্য লিখতে পেরে উচ্ছ্বসিত গীতিকবি রিপন মাহমুদ। তিনি জানিয়েছেন বিষয়টি তার কাছে স্বপ্নের মতো ঘটনা। কখনো ভাবেননি এমন কিংবদন্তির কণ্ঠে তার লেখা গান উঠবে। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন সানু স্যার ও গৌতম দার প্রতি। আর বিশেষ ধন্যবাদ দিয়েছেন এমএইচ রিজভী ভাইকে। আশা করছেন গানটি প্রকাশের পর সবাই পছন্দ করবেন।’ এর আগেও রিপন মাহমুদের কথায় বেশকিছু গান আলোচনায় আসে। এর মধ্যে প্রিন্স হাবীবের কণ্ঠে ‘এক দেহেতে’, আকাশ মাহমুদের কণ্ঠে ‘টাকার মেশিন’ উল্লেখযোগ্য।