সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

নিউ ইয়র্কে এক মঞ্চে বাংলার দুই তারকা মুখ

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্র ও ক্রিকেট অঙ্গনে শাকিব খান ও সাকিব আল হাসান দুজনেই দেশের ব্র্যান্ড! নিজেদের পেশার মাধ্যমে ভিন্ন অঙ্গনের দুই তারকা মুখ বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। এবার এই দুই তারকাকে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে। শুক্রবার নিউ ইয়র্কে অবস্থিত ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ এই দুই তারকাকে নিয়ে আয়োজন করা হচ্ছে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে আয়োজন। টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার যা বাংলাদেশি টাকায় ২০ হাজার টাকা। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিক। আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।’