সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

৬ বছরের সম্পর্কের ইতি টানলেন দিশা-টাইগার

অনলাইন ডেস্ক :

বলিপাড়ার অন্যতম চর্চিত জুটি দিশা পটানি ও টাইগার শ্রফ। তারাই নাকি ইতি টানছেন ছ’বছরের সম্পর্কে! টিনসেল নগরীর হাওয়ায় ভাসছে সে খবর। মুম্বাইয়ের সংবাদ সংস্থা সূত্রে দাবি, টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছে। তবে এখনও পর্যন্ত নায়ক-নায়িকা নিজেরা এ বিষয়ে কোনও কথাই বলেননি। নিজেদের সম্পর্ককে সবসময়ই প্রচারের আলোর আড়ালে রাখতে চেয়েছেন টাইগার, দিশা দু’জনেই। কখনও বিমানবন্দরে হাতে হাত রেখে, কখনও বা রোম্যান্টিক ‘ডিনার-ডেট’-এ ফ্রেমবন্দি হয়েছেন যুগলে। কিন্তু সম্পর্ক নিয়ে বরাবরই ছিল মুখে কুলুপ। টাইগারের বাড়িতে যে দিশার নিত্য আনাগোনা ছিল, তা বলিপাড়ায় সকলেরই জানা। তা হলে হঠাৎ কী এমন ঘটল যে, আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা? অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বলছে, সে তথ্য কারও জানা নেই। বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাও করেননি জ্যাকি শ্রফের পুত্র। দিশা এখন ব্যস্ত ‘এক ভিলেন রিটার্নস’-এর প্রচারণায় নিয়ে। ছবির প্রচারণার সময় এই বলিউড নায়িকার মুখে কিন্তু বারবার টাইগারের জয়গান শোনা গেছে। বিভিন্ন পত্রিকাকে সাক্ষাৎকারের সময় দিশা জানিয়েছেন যে বলিউডি নায়কদের মধ্যে টাইগার তার চোখে সেরা আর সবচেয়ে সুন্দর দেখতে। এই বলিউড অভিনেত্রীকে সম্প্রতি টাইগারের এক ঝুড়ি প্রশংসা করতেও শোনা গেছে। দিশা জানিয়েছেন যে টাইগারের থেকেই তিনি নিয়মানুবর্তিতা শিখেছেন। আর টাইগারই তাকে মার্শাল আর্ট শিখতে অনুপ্রাণিত করেছেন বলে এই বলিউডকন্যা জানিছেন। শুক্রবার বড় পর্দায় আসতে চলেছে দিশা, অর্জুন কাপুর, জন আব্রাহাম, আর তারা সুতারিয়া অভিনীত ছবি ‘এক ভিলেন রিটার্নস’। মোহিত সুরি পরিচালিত এই ছবি ‘এক ভিলেন’-এর সিক্যুয়েল।