সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ভেঙে গেলো রাকেশ-শমিতার সম্পর্ক

অনলাইন ডেস্ক :

ভেঙে গেলো বলিউড অভিনেতা-মডেল রাকেশ বাপাট ও অভিনেত্রী শমিতা শেঠির প্রেমের সম্পর্ক। শমিতার আরেক পরিচয় তিনি অভিনেত্রী শিল্পা শেঠির বোন। ‘বিগ বস’ রিয়েলিটি শো-তে রাকেশ ও শমিতার ঘনিষ্ঠতা বাড়ে। শো চলাকালীন কয়েক বার রাকেশ বাপাটের প্রতি নিজের ভালোলাগার কথা বলেছেন এই অভিনেত্রী। শো শেষ হলেও একসঙ্গে বিভিন্ন জায়গায় তাদের দেখা যেতো। গত মে মাসে একটি মিউজিক ভিডিওর শুটিং করেছেন। সেটি মুক্তির অপেক্ষায়। এই জুটির বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে। তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে ব্রেকআপের ঘোষণা দিলেন শমিতা। গত মঙ্গলবার ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট পোস্ট করেন শমিতা। তিনি লিখেছেন, ‘আমার মনে হয় এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া ভালোÑ আমি আর রাকেশ আর একসঙ্গে নেই। অনেকদিন ধরেই আলাদা। কিন্তু এই মিউজিক ভিডিও সেই সমস্ত মিষ্টি ভক্তদের জন্য যারা আমাদের ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন। আপনারা আমাদের একসঙ্গে যতটা ভালোবাসা দিয়েছেন, আশা রাখছি আলাদা আলাদাভাবে ততটাই দেবেন। সবার জন্য ভালোবাসা আর সম্মান।’ ‘মহব্বতে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শমিতা। এরপর ‘বেওয়াফা’, ‘ক্যাশ’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে। পাশাপাশি টিভি রিয়েলিটি শো করেছেন তিনি। অন্যদিকে, ‘তুম বিন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাকেশের। তবে প্রথম সিনেমার খ্যাতি ধরে রাখতে পারেননি। পরবর্তী সময়ে কয়েকটি সিনেমা ও টিভি ধারবাহিকে দেখা গেছে তাকে।