সাম্প্রতিক
কক্সবাজারে ডিএনএ ল্যাব নেই, ১০ মরদেহ হস্তান্তরে সময় লাগবে দুই সপ্তাহ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া, ঘটনার ব্যাখ্যা দিলেন ইশরাক রুপালি গিটার ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু, আজও অমলিন তার গান একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট ফ্রান্স-স্পেনের মতো বিক্ষোভে উত্তাল ইতালি ও পর্তুগাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

মহাকাশ স্টেশনে থাকছে না রাশিয়া

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) প্রকল্প থেকে ২০২৪ সালের পর নিজেদের প্রত্যাহার করে নেবে রাশিয়া। দেশটির মহাকাশ সংস্থা রসকসমসের নতুন প্রধান ইউরি বোরিসভ মঙ্গলবার ক্রেমলিনে এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা জানান।তিনি বলেন, আইএসএস প্রকল্পের অংশ হিসেবে বিদেশি অংশীদারদের প্রতি নিজেদের বাধ্যবাধকতা পূরণ করতে চায় মস্কো। তবে ২০২৪ সালের পর এ স্টেশন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ততদিনে রুশ অরবিটাল স্টেশন চালু হবে। বোরিসভের ভাষ্য, রাশিয়ার মানুষবাহী মহাকাশ ফ্লাইটগুলো একটি নিয়মতান্ত্রিক বৈজ্ঞানিক কর্মসূচির অংশ হওয়া উচিত। এতে প্রতিটি মিশন দেশটিকে নতুন জ্ঞান সরবরাহ করতে পারবে।এদিকে, ২০৩০ সাল পর্যন্ত আইএসএস পরিচালনা করার পরিকল্পনা করেছে নাসা। রসকসমসের সাবেক প্রধান দিমিত্রি রোগজিন ভবিষ্যতবাণী করে বলেছেন, মেরামতের জন্য বড় অংকের বিনিয়োগ না করা হলে বিচ্ছিন্ন হয়ে যাবে আইএসএস। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে স্টেশনটিকে কক্ষপথে রাখার প্রচেষ্টা রাশিয়ার পক্ষে আর সম্ভব নয় বলেও জানিয়েছেন রসকসমসের সাবেক বস। এ বিষয়ে গত এপ্রিলেও সতর্ক করেছিলেন তিনি।প্রসঙ্গত, ১৯৯৮ সালে রাশিয়ান, আমেরিকান, জাপানি, কানাডিয়ান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টা হিসেবে চালু হয়েছিল আইএসএস। এটি রাশিয়ান এবং আমেরিকান বিভাগে বিভক্ত; পরবর্তীতে যুক্তরাষ্ট্র এবং প্রকল্পের অন্যান্য অংশগ্রহণকারীদের দ্বারা পরিচালিত হয়ে আসছে।রসকসমস ইতোমধ্যে তাদের নতুন মহাকাশ স্টেশনের ছবি প্রকাশ করেছে। যেটির নামরাশিয়ান অরবিটাল সার্ভিস স্টেশন (আরওএসএস)। এটি চারটি মডিউল এবং একটি মহাকাশযান রক্ষণাবেক্ষণ প্ল্যাটফর্ম নিয়ে গঠিত। দুই থেকে চারজনের একটি ক্রু হোস্ট করার জন্য এটিকে ডিজাইন করা হচ্ছে।