সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

অর্থের জন্য সব করতে পারি : অক্ষয়

অনলাইন ডেস্ক :

বলিউডে বছরে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করা তারকাদের নাম এলে সবার প্রথমেই যার কথা মাথায় আসে তিনি অক্ষয় কুমার। তবে সবচেয়ে বেশি সিনেমায় কাজের জন্যই যে তার নাম আসবে তেমনটি নয়। অক্ষয় বলিউডের অন্যতম ভার্সাটাইল অভিনেতাও। সব ধরনের চরিত্রেই নিজেকে ঢেলে সাজাতে পারেন এই তারকা। অক্ষয় কুমার এখন ব্যস্ত সময় পার করছেন তার আসন্ন সিনেমা ‘রক্ষা বন্ধন’-এর প্রমোশনে। আর প্রমোশনে গিয়েই অক্ষয় দিচ্ছেন নানা রকম প্রশ্নের উত্তর। অক্ষয় বলেন, তিনি কখনোই কাজ করতে না করেন না, তা চলচ্চিত্র, কোনো অনুষ্ঠান বা কোনো বিজ্ঞাপনের জন্যই হোক না কেন। বেশি সিনেমা করার প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘মানুষ আমাকে বলে আপনি কেন এক বছরে এতগুলো ছবি করেন? আমি আমার জীবনে তিনটি জিনিস বুঝতে পেরেছি: কাম, কামায়ি অর কার্মা অর্থাৎ কাজ, অর্থ এবং কর্মফল। আমি খুব পরিশ্রম করি, যতটা পারি তাই আয় করতে পারি। আমার পথে আসা কোনো কাজকে আমি না বলি না। ভূমিকা কী, কোন ঘটনা বা বিজ্ঞাপন এটি কোনো ব্যাপার নয়। কারণ, কাজ অর্থ নিয়ে আসে এবং আমি সেই অর্থ দিয়ে ভালো কাজ করার চেষ্টা করি। সুতরাং আপনি যতটা কাজ করেন, তত বেশি উপার্জন করেন এবং আপনি সমাজকে আরও অনেক বেশি ফিরিয়ে দেন এবং আমি মনে করি না এতে কোনো ভুল আছে।’ আনন্দ এল রাই পরিচালিত অক্ষয় ও ভূমি পেডনেকার অভিনীত সিনেমা ‘রক্ষা বন্ধন’ ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস