সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জাহ্নবীকে বিয়ে করতে হলে কী লাগবে?

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী জাহ্নবী কাপুর শরীরী সৌন্দর্য আর অভিনয়ের গুণে দর্শকমনে জায়গা করে নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী। যার ফলে স্বাভাবিকভাবেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনায় চলে আসে। বছরখানেক আগে নিজের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন জাহ্নবী। কিভাবে তিনি বিয়ে করতে চান, কেমন হবে সেই আয়োজন, সেই ভাবনা প্রকাশ করেন তিনি। যদিও কাকে তিনি বিয়ে করবেন, সেটা এখনো চূড়ান্ত নয়। তার মতে, সে রকম কাউকে এখনো খুঁজে পাননি। তবে জাহ্নবীকে যিনি বিয়ে করতে চাইবেন তাঁকে একটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। সেটা জাহ্নবীর বাবা-প্রযোজক বনি কাপুরের দেওয়া শর্ত। তা হলো, ছেলেকে ৬ ফুট ১ ইঞ্চি লম্বা হতে হবে। বাবা বনির সঙ্গে জাহ্নবীর বন্ধুসুলভ সম্পর্ক। বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তার হবু বরের জন্য একটি শর্ত দিয়ে রেখেছেন বনি কাপুর। অভিনেত্রী বলেন, “বাবার একটি শর্ত আছে। অন্য কিছু নিয়ে তার মাথাব্যথা নেই। তার একটাই কথা, ‘ছেলেকে আমার সমান লম্বা হতে হবে। ’ আর বাবার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। ”জাহ্নবী জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে তাকে ও তার বোন খুশিকে ঘুরিয়েছেন বাবা বনি। কোনো কিছুর কমতি রাখেননি। তাই বিয়ের পর স্বামীও যেন তাদেরকে এ রকম রাখতে পারে, সে বিষয়টি নিশ্চিত হতে চান বনি। বলিউডের কালজয়ী অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি। এরপর তাকে দেখা গেছে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’ সিনেমায়। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে জাহ্নবীর নতুন সিনেমা ‘গুডলাক জেরি’।