সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

হিন্দি ছবি প্রসঙ্গে যা বললেন অনুরাগ

অনলাইন ডেস্ক :

নির্মাতা অনুরাগ কাশ্যপের ‘দোবারা’ দেখানো হবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর ওপেনিং-এ। ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে নির্মাতা কথা বলেছেন বক্স অফিসে হিন্দি ছবির ব্যর্থতা প্রসঙ্গে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে একের পর এক হিন্দি ছবি। অন্যদিনে দক্ষিণের ছবির জয়জয়কার। এর পেছনের কারণ জানালেন নির্মাতা। তার মতে, নির্মাতারা নিজেদের গন্ডির বাইরে এমন কিছু দর্শকের জন্য সিনেমা নির্মাণ করছেন, যেই দর্শকের সংখ্যা খুবই কম।নির্মাতা আরও বলেন, তামিল, তেলেগু, মালয়ালম সিনেমাগুলোতে তাদের সংস্কৃতি ফুটে ওঠে। তবে হিন্দি ছবির ক্ষেত্রে তা হয়না। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন এমন নির্মাতাও আছেন, যারা নিজে হিন্দি বলতে পারেন না। এর প্রভাব তাদের সিনেমায় পড়ে। ২০১৮ সালের স্প্যানিশ ছবি ‘মিরাজ’-এর অফিসিয়াল রিমেক ‘দোবারা’। প্রধান চরিত্রে রয়েছেন তাপসী পান্নু। ট্রেলারের শুরুতেই দেখা যায়, তাপসী এবং তার পরিবার বুঝতে পারে যে তাঁরা সেই বাড়িতে বাস করছে সেখানে ২৬ বছর আগে বাজ পড়ে সময় একটি ছোট ছেলে মারা গিয়েছিল। ফের যখন সেখানে ঝড় ওঠে, তাপসী আবার সেই একই ছেলেকে দেখতে পায়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।