সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কাল এনটিভিতে ‘মেঘলা আকাশ’

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে কাল শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘মেঘলা আকাশ’। জিকু চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নিশাত প্রিয়ম, কেয়া মনি, হান্নান শেলীসহ অনেকে। নাটকের গল্প এমন একদিন আকাশ তার ভাবির (রিমি) সাথে ভাবির বান্ধবী মেঘলার বিয়েতে যায়। যৌতুকের কারণে সেদিন মেঘলার বিয়ে ভেঙে যায়। আর রিমি তৎক্ষণাৎ আকাশের সাথে মেঘলার বিয়ে দিয়ে মেঘলাকে ঘরে নিয়ে আসে। পরে মেঘলাকে আকাশের পরিবারের সবাই মেনে নিলেও আকাশ আর মেঘলাকে মানতে পারছে না। আকাশের দাবি, ভাবির মান-সম্মান রক্ষা করতে গিয়ে আকাশ মেঘলাকে বিয়ে করেছে। পরিবারের সবাই অনেক বোঝানোর চেষ্টা করার পরেও আকাশ আর বুঝতে চায় না। আকাশ সিদ্ধান্ত নেয় সে আবার অস্ট্রেলিয়ায় চলে যাবে। আকাশ ও মেঘলার মধ্যে সিদ্ধান্ত হয় তারা দুজন আলাদা আলাদাভাবে একই রুমে থাকবে। এমন পরিস্থিতিতে মেঘলা মানসিকভাবে ভেঙে পড়ে। বাকি গল্প জানতে চোখ রাখুন এনটিভির পর্দায়। আকাশের ভূমিকায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও মেঘলার ভূমিকায় অভিনয় করেছেন নিশাত প্রিয়ম।