সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৭। তবে এতে সুনামির আশংকা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়ে বলেছে, শনিবার লজুনের প্রধান দ্বীপে স্থানীয় সময় ভোর ৪ টা ৪৮ মিনিটে এবং ১১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।
এর কিছু সময় পর ওই একই এলাকায় ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের মূল কেন্দ্রের কাছাকাছি এলাকা ক্যাটালাগান মিউনিস্যপলিটির পুলিশ মেজর রনি অরেলানো বলেছেন, ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। আমরা সতর্ক আছি।
ফিলিপাইনের ভূমিকম্প সংস্থা বলেছে, তারা ক্ষয় ক্ষতির আশংকা করছে না।
যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ানিং সিস্টেম বলছে, সুনামি হওয়ারও কোন আশংকা নেই।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এর উপর অবস্থান হওয়ায় ফিলিপাইন খুবই ভূকম্প প্রবণ এলাকা। এখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়।