সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘বুলেট ট্রেন’

অনলাইন ডেস্ক :

হলিউড অভিনেতা ব্র্যাডপিটের সিনেমা মানেই ভক্তদের কাছে দারুণ উন্মাদনা। কিন্তু ২০১৯ সালের পর এই অভিনেতার নতুন কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় হতাশ ছিলেন সারাবিশ্বের ব্র্যাডপ্রেমীরা। তবে এবার তাদের সেই আক্ষেপের অবসান ঘটতে যাচ্ছে। আগামী ৫ আগস্ট মুক্তি পাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা ‘বুলেট ট্রেন’। এদিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পেলেও ভারতীয় দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন ৪ আগস্ট থেকে। জানা গেছে, যুক্তরাষ্ট্রে মুক্তির আগেরদিন ভারতের প্রেক্ষাগৃহে আসবে ব্র্যাডপিট। পরিচালক ডেভিড লেইচ দ্বারা পরিচালিত এই সিনেমাটিতে ব্র্যাডপিট ছাড়াও হলিউডের জনপ্রিয় বেশ কয়েকজন তারকার দেখা মিলবে। সেই তালিকায় রয়েছেন জয় কিং, কারেন ফুকুহারা, ফিউরি খ্যাত লোগান লারম্যানসহ অনেকে। উল্লেখ্য, ব্র্যাডপিট যখন ২০১৯ সালের পর বুলেট ট্রেন দিয়ে পর্দায় ফিরছেন। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা মিলবে এই অভিনেতার। এ ছাড়া অ্যারন টেলর জনসনকে মার্ভেলের ক্র্যাভেন দ্য হান্টারের চরিত্রে দেখা যাবে।